ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

তারুণ্যের সমাবেশের নামে যুবসমাজকে জঙ্গিবাদে ঠেলে দিচ্ছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৫৬ বার

তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার লোভে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা যেনোতেনো ভাবে ক্ষমতায় যেতে চায় বলে বিদেশিদের কাছে দেশের ভাবমুর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (৯ জুলাই) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত আওয়ামী যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত এবং তারেক রহমানদের ঘুম ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ বা ২১ ফেব্রুয়ারি এলে হারাম হয়ে যায়। কিন্তু ১৫ আগস্ট তারা উৎসবে মেতে উঠে। তারা কিভাবে দেশের সেবা মানুষের সেবা করবে? তারেক লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে আওয়ামী যুবলীগ। তাদের কোন অপপ্রচারেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না। আওয়ামী যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীরা তাদের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিার ভ্যানগার্ড হিসেবে সারাজীবন কাজ করেছে, আগামীতেও করবে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্রের জবাব দিতে আমরা সবসময় প্রস্তুত। দীর্ঘদিন চেষ্টা তদবির করে তারা সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে লোক ভাড়া করে এনে জড়ো করতে সক্ষম হয়েছে, সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা তার চেয়ে অনেক বেশি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। জনগণ যে তাদের প্রত্যাখ্যান করেছে, এটাই তার বড় প্রমাণ।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

তারুণ্যের সমাবেশের নামে যুবসমাজকে জঙ্গিবাদে ঠেলে দিচ্ছে বিএনপি

আপডেট টাইম : ১০:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩