ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির ৫ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক স্পিকার জমির উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • ১৭২ বার

দুদকের পাঁচ মামলা থেকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় তাকে অব্যাহতি দেন।

চলতি বছরের ৬ মার্চ অর্থ আত্মসাতের অভিযোগে জমির উদ্দিনের বিরুদ্ধে করা দুদকের মামলায় ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন আদালত। এ টাকা জমা দিলে তাকে পাঁচ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে জানান বিচারক প্রদীপ কুমার রায়।

এরপর গত ১৪ মার্চ আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে অন্যান্য আদায় খাতে টাকা জমা দেন জমির উদ্দিন।

এর আগে, ক্ষমতার অপব্যবহার করে বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে আত্মসাতসহ কয়েকটি অভিযোগে ২০১০ সালের ২৮ ডিসেম্বর জমির উদ্দিনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। মামলা তদন্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

উল্লেখ্য, বিএনপির সময়কালে স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার জমির উদ্দির সরকার। তিনি মোট পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির ৫ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক স্পিকার জমির উদ্দিন

আপডেট টাইম : ০৯:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩