ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ১৫৫ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ সমাবেশ শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা এতে উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজের আগে থেকে বায়তুল মোকাররম এলাকায় ইসলামী দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন। নামাজের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় বায়তুল মোকাররম এলাকা। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।

উল্লেখ্য, গত সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলটি। পরবর্তীতে আজকের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩