ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে : গণশিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০১৬
  • ৪৮১ বার

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে সারাদেশে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। রোববার (১৯ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী জানিয়েছেন, ‘গত দুই বছরে আমরা ২২ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুসারে

আরও প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিকের প্রধান চ্যালেঞ্জ হলো মানসম্পন্ন শিক্ষা। এ লক্ষ্যে শিক্ষক ট্রেনিং বাড়ানো হয়েছে। আগে প্রাইমারি ছিল পঞ্চম শ্রেণি পর্যন্ত। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় আনা হয়েছে। এ জন্য কারিকুলাম তৈরির কাজ চলছে।’

গণশিক্ষমন্ত্রী বলেন, ‘গতবার প্রাথমিক শিক্ষায় বাজেটে বরাদ্দ ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এবার সেখানে দেয়া হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকা। শিক্ষার দুই মন্ত্রণালয় মিলে গতবার মোট বাজেট ছিল ৩২ হাজার কোটি টাকা। এবার দেয়া হয়েছে ৫৮ হাজার কোটি টাকারও বেশি।’ বিশ্বের কাছে বাংলাদেশ এখন মডেল বলেও মন্তব্য করেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে : গণশিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০১৬