ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাশিয়ার ২৯টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ১৬১ বার

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ফের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। তবে ইউক্রেন দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী কিয়েভ, ওডেসা ও বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন দিক থেকে দখলদার রাশিয়ান বাহিনী সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। মোটে ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ২৯ টি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে

চলতি মাসেই এ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন শহরে ৯ বারের মতো অতর্কিত সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের বাহিনীর যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি শেষ পর্যায়ে তখনই একের পর এক অতর্কিত হামলা চালাচ্ছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার ২৯টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

আপডেট টাইম : ১২:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩