ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জার্মান সেনার বিমানে বার্লিন গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ১৬২ বার

জার্মানির শার্লামেন প্রাইজ দেওয়া হয়েছে জেলেনস্কিকে। সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। জার্মান সেনার বিমানে বার্লিনে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এই প্রথম জার্মানিতে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বার্লিনে তিনি জার্মান প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর ওলফ শলৎসের সঙ্গে কথা বলেন।

শলৎস বলেছেন, যতদিন ইউক্রেনের প্রয়োজন হবে, ততদিন তাদের সাহায্য করবে জার্মানি। শলৎসের কথায়, বরাবরই ইউক্রেনের সঙ্গে জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাশিয়া আক্রমণের পর আমাদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।

শলৎস জানিয়েছেন, জার্মানি কেবল মানবিক এবং সামরিক দিক থেকে ইউক্রেনকে সাহায্য করছে না। রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও ইউক্রেনের পাশে আছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন ইউক্রেনকে সাহায্য করা হবে বলে তিনি জানিয়েছেন।

এখনো পর্যন্ত ইউক্রেনকে প্রচুর অর্থ দিয়েছে জার্মানি। আরো অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন শলৎস।

মাসকয়েক আগে অত্যাধুনিক জার্মান ট্যাঙ্ক এবং এয়ার ডিফেন্স সিস্টেমও দেওয়া হয়েছে ইউক্রেনকে। যুদ্ধ শুরু হওয়ার পর জার্মানির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিল ইউক্রেন। তাদের বক্তব্য ছিল, জার্মানি যতটা সাহায্য করা উচিত, ততটা করছে না। অন্যদিকে জার্মান প্রধানমন্ত্রীকে রাশিয়া-ঘনিষ্ঠ বলেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু যতদিন গেছে, ইউক্রেনের আস্থা অর্জন করেছে জার্মানি। ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য করার পাশাপাশি ইউক্রেনের সেনার চিকিৎসা এবং ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছে জার্মানি। এই পরিস্থিতিতে জেলেনস্কির জার্মানি সফর তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জার্মান সেনার বিমানে বার্লিন গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৯:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩