ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • ১৪৮ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইমরান খান তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার একটির শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছিলেন। এসময় আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইমরান খানকে গ্রেপ্তার করায় নিন্দা জানিয়েছে তার দল পিটিআই। ইমরান গ্রেপ্তার হওয়ার পর পিটিআইয়ের নেতারা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। একইসঙ্গে এই গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা বাহিনীর অপহরণ বলছে দলটি।

টুইটারে ইসলামাবাদ পুলিশ ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়ে বলেছে, ১৪৪ ধারা ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীদের নির্যাতন করা হচ্ছে। ঘেরাও করা হয়েছে ইমরান খানের গাড়ি।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে গাড়িতে তুলছেন। এসময় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে পিটিআইয়ের নেতাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সাইফুল্লাহ বলেছেন, মঙ্গলবার বিকালে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও তিনি আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। তাকে নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা

আপডেট টাইম : ১২:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩