ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেশ বিক্রি নয়, উন্নয়নের উচ্চতা বাড়াতে সফরে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ১৬৫ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশ বিক্রি করতে যাননি, গিয়েছেন দেশের উচ্চতা বাড়াতে, আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে যারা কষ্ট পাচ্ছে তাদের জীবন বাঁচাতে।

১ মে (সোমবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনার আজকে বিদেশ সফরের গুরুত্ব যারা বোঝে না, তারাই বঙ্গবন্ধুর কন্যার এ সফর নিয়ে কটাক্ষ করছে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে যাননি, তিনি গিয়েছেন দেশের উচ্চতা বাড়াতে। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি। তিনি বিদেশে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে। তিনি বিদেশে গেছেন বাংলাদেশের সাধারণ মানুষ আজকে যারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে, এই সাধারণ মানুষকে বাঁচাতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এই সফরের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিছু বলার নেই। তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের।

সড়কমন্ত্রী বলেন, এই ঈদে কোনো পথেই অশান্তি নেই। মানুষ শান্তিতে বাড়ি ফিরেছে। মানুষ যদি শান্তিতে থাকে বিএনপির মনে কষ্ট লাগে। বাংলার মানুষ ভালো আছে, আর বিএনপির মন খারাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশ বিক্রি নয়, উন্নয়নের উচ্চতা বাড়াতে সফরে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩