ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আল আকসায় ইসরায়েলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৮২ বার

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম নগরীর পবিত্র আল-আকসা মসজিদে গতকাল বুধবার রাতে ইবাদত ও নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার মুসল্লিদের ওপর ফের হামলা চালায় তারা।

ইসারেলি বাহিনীর ওই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, নাগরিকদের মৌলিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। এ ছাড়া অধিকৃত ভূখণ্ডে এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এ ছাড়া বিবৃতিতে, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।

ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ সংলাপের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানায় বাংলাদেশ।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন রাতে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডবের পর অন্তত ৪৫০ ফিলিস্তিনিকে আটক করে। এরমধ্যে ৩৮৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের ওপর আল-আকসা প্রবেশে এক সপ্তাহ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আল আকসায় ইসরায়েলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

আপডেট টাইম : ০৯:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩