ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

রমজান ও ঈদের তারিখ ঘোষণা করল আরব আমিরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • ২২৫ বার

পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে সেই তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সোমবার (৩ এপ্রিল) তারা জানিয়েছেন, ১৪৪৪ সালের শাওয়াল মাসের তারিখ হবে এপ্রিলের ২১ তারিখ। সে অনুসারে ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল।

গত ২৩ মার্চ বৃহস্পতিবার আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সাধারণত ইসলামিক মাস ২৯-৩০ দিনে স্থায়ী হয়।  তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ২৯ দিন স্থায়ী হবে।

যদি ২৯টি রোজা হয় তাহলে এ বছর সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২১ এপ্রিল শুক্রবার।

২৯টি রোজা হলে ২০ এপ্রিল রমজান মাস শেষ হবে। আর ২১ এপ্রিল শাওয়াল মাস শুরু হবে। সে অনুযায়ী আরব আমিরাতে সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

এদিকে ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে অনেকে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। মধ্য প্রাচ্যের এ দেশটির অনেক মানুষ প্রতি বছর ঈদের ছুটিতে ঘুরতে যান। বিশেষ করে আজারবাইজান, জার্জিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান এবং কিরগিস্তানে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশি। কারণে এসব দেশে ঘুরতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

রমজান ও ঈদের তারিখ ঘোষণা করল আরব আমিরাত

আপডেট টাইম : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩