ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ব্যালটে ভোটের ঘোষণা নিয়ে আগ্রহ নেই বিএনপির: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • ১৭৬ বার

আগামী নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ‘বিএনপির কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এই প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, আজকে নাকি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে, ইভিএমে নয়, সব আসনে ব্যালটেই নির্বাচন হবে। এই বিষয়ে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন আমি তাকে বলেছি যে, আমাদের এতটুকু আগ্রহ নেই এই বিষয়গুলো নিয়ে। কারণ আমার কাছে যেটা মনে হয়, আমরা পরিষ্কার করে বলেছি যে, আজকে জাতির যে সংকট সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, কী ধরনের সরকার থাকবে। সেই কারণে আজকে গণতন্ত্র ধবংস হয়েছে। এ কারণে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের যে মূল্য লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সেই জায়গা থেকে আমরা বহু দূর সরে এসেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে, আমরা অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়ে বলছি যে, এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়, তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতেই ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এদেশের জনগণ কখনোই একনায়কতন্ত্র স্বৈরাচারকে মেনে নেয়নি। আজকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় ও মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করছি। যে সংগ্রাম লড়াই শুরু করেছি আমার দৃঢ় বিশ্বাস করি সকল রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষ তাদের অধিকার আদায়ে চলমান আন্দোলন সংগ্রামে শরিক হবেন। দেশের মালিক জনগণ, সেই আওয়াজ সবাই একসঙ্গে তুলতে হবে। রাষ্ট্র ও দেশের মানুষের মুক্তির জন্য, খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের একটি ধোঁয়া তুলে জনগণকে বোকা বানিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে। আজকের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে বিদেশি পত্রিকাগুলো একইভাবে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ব্যালটে ভোটের ঘোষণা নিয়ে আগ্রহ নেই বিএনপির: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৮:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩