ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সভাপতিত্ব করবে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • ১৬৯ বার

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে রাশিয়া সভাপতিত্ব করার দায়িত্ব নিয়েছে। কাউন্সিলে স্থায়ী এবং অস্থায়ী সদস্যসহ মোট ১৫টি দেশ রয়েছে, যারা চক্রাকারে এক মাস করে সভাপতিত্ব করে থাকে। ১ এপ্রিল তারিখ পুরো মাসজুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে। খবর সিএনএনের।

রাশিয়ার সভাপতিত্বের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর তীব্র বিরোধিতা করেছে ইউক্রেন এবং পশ্চিমারা।

রাশিয়ার সভাপতিত্ব নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে ইউক্রেনের ররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি।

রাশিয়ার কাছে এর আগে নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব ছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসেই ইউক্রেনে হামলা চালায় দেশটি।

রাশিয়া এমন সময় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করেছে, যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অবশ্য এই আদালত জাতিসংঘের কোনো সহকারী সংস্থা নয়।

ইউক্রেনের তীব্র আপত্তির পরও রাশিয়াকে প্রেসিডেন্সির দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের অন্যতম স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, রাশিয়াও যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য। ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সভাপতিত্ব করবে রাশিয়া

আপডেট টাইম : ১০:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩