ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

সাফের চ্যাম্পিয়ন রাশিয়া, রানার্সআপ বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৩১১ বার

উয়েফার পৃষ্ঠপোষকতায় হওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। লিগভিত্তিক আসরে পয়েন্ট টেবিলের সেরা দল হওয়ায় ইউরোপের দেশটি শিরোপা জিতেছে। রানার্সআপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়া ম্যাচে ভারতকে (২-০) গোলে হারায় রাশিয়ার মেয়েরা। এ ম্যাচ জিতে রুশকন্যারা শিরোপা জয় নিশ্চিত করে।

চার ম্যাচের সবকটিতে জিতে রাশিয়ার পয়েন্ট ১২। রানার্সআপ হওয়া বাংলাদেশ দুই জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে। সমান ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভারত। এক জয়, এক ড্র ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে নেপাল। সবকটিতে হারের মুখ দেখে তলানিতে থাকা ভুটানের পয়েন্টের খাতা শুন্য।

ভারতের বিপক্ষে নয় মিনিটেই রাশিয়া লিড পায়। মাঝ মাঠ থেকে ভিসিলিসা আভদিয়েনকোর নেয়া লম্বা কিক নেয়ার পর বল লাফিয়ে ধরতে যান খুশি কুমারী। বিস্ময়করভাবে বল তার গ্লাভস ফসকে জালে প্রবেশ করে।

রুশ অধিনায়ক এলেনা গোলিক ডি বক্সের ভেতর ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেছন থেকে তাকে ধাক্কা দেন ভারতের অধিনায়ক হেনা খাতুন। স্পট কিক থেকে ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডারিয়া কোতলোভা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি। ২-০ স্কোরলাইনেই খেলা শেষ হয়। রাশিয়া ট্রফি জয়ের উৎসবে মেতে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

সাফের চ্যাম্পিয়ন রাশিয়া, রানার্সআপ বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩