ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঈদের আগে মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবি হেফাজতের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৭৯ বার

ঈদের আগেই মামুনুল হক, মাওলানা কাসেমীসহ আলেম-ওলামাদের মুক্তি না দিলে ঈদের পরে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আতাউল্লাহ হাফিজ্জী।”|

তিনি বলেন, যেসব আলেমের নামে একটিমাত্র মামলা তাদের এক সপ্তাহ এবং একাধিক মামলা যাদের নামে তাদের ঈদের আগেই মুক্তি দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটির আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তির দাবিতে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হেফাজতের ঢাকা মহানগরের আমির মাওলানা আবদুল কইয়ুম সোবাহানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব শেখ সাজিদুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, হেফাজতের ঢাকা মহানগরের মহাসচিব মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা আবদুল্লাহ ইয়াহ ইয়া, প্রচার সম্পাদক মাওলানা মোস্তাকিম বিল্লাহ।

আলোচনায় বক্তারা মাওলানা মামুনুল হক, মাওলানা কাসেমীসহ কারাবন্দি সব আলেম-ওলামাদের মুক্তির দাবি করেন এবং পঞ্চগড়ের সমস্যা দ্রুত সমাধান করে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঈদের আগে মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবি হেফাজতের

আপডেট টাইম : ১০:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩