ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

মিয়ানমার সেনাপ্রধানের হুঁশিয়ার বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • ১৮৩ বার

কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। বিরল এক ভাষণে হ্লাইং অঙ্গীকার করেছেন, যারা তাদের  শাসনের বিরোধীতা করবে তাদের দমনে দেশের সশস্ত্র বাহিনী যে কোনো কিছুর মূল্যে লড়াই চালিয়ে যাবে।

২০২১ সালে ক্যুর মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে বিভিন্ন বিদ্রোহী দলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়েছে জান্তা বাহিনী। এতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জেনারেল মিন অং হ্লাইং রাজধানী নেপিদোতে সশস্ত্র বাহিনীর বার্ষিক প্যারেডে তার ভাষণে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সময় তিনি যেসব দেশ ক্যু নিয়ে নিন্দা জানিয়েছে তাদের জঙ্গিবাদের সমর্থক হিসেবে আখ্যায়িত করেছেন।

মিয়ানমার সেনাপ্রধান বলেন, যেসব জঙ্গি সদস্য দেশের মানুষের স্বার্থহানি করতে পারে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ শহরগুলোকে ক্রমশ সামরিক আইনের আওতায় আনা হবে।

এরপর দেশে নির্বাচন আয়োজন হবে বলে জানান তিনি। তবে চলমান সংঘাতের কারণে দেশে কখন নির্বাচন হতে পারে সেই সম্পর্কে সুস্পষ্ট নিশ্চয়তা নেই, বলেন মিন।

খবর বিবিসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

মিয়ানমার সেনাপ্রধানের হুঁশিয়ার বার্তা

আপডেট টাইম : ১০:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩