ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শেখ হাসিনা সুদক্ষ পরিচালনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : মতিয়া চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ২১৪ বার

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকারে আলো নিয়ে এগিয়ে চলছেন। তিনি মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার জন্য সারাজীবন উৎসর্গ করেছিলেন। পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের দরবারে যে কয়জন রাষ্ট্রনায়ক বা দেশনায়কের কথা আলোচিত হয়, তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তাঁর সুযোগ্য কন্যা এদেশের হাল ধরেছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ফুল বিছানো রাস্তায় তিনি প্রধানমন্ত্রী হননি। তাকে অনেক প্রতিকূলতা অতিক্রম করে এই জায়গায় আসতে হয়েছে। তাঁর কাছে প্রধানমন্ত্রীত্ব উপভোগের বিষয় নয়। তিনি এটিকে কর্তব্য পালন বলেই মনে করেন।’

মতিয়া চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ এর কারণে সারা পৃথিবী একটা ঝাঁকুনি খেয়েছে। কিন্তু এই সময়েও আমাদের প্রধানমন্ত্রী প্রতিটি জায়গায় ভ্যাক্সিন যেমন পৌঁছে দিয়েছেন তেমনি খাবার পৌঁছে দিয়েছেন। শত প্রতিকূলতার মধ্যেও শিক্ষাজীবন যেন স্বাভাবিক থাকে সেই ব্যবস্থাও তিনি রেখেছেন। সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকলে নতুন বই পেয়েছে।’

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে জাতীয় সংসদের উপনেতা বলেন, ‘দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের যে নিশ্চিয়তা তিনি দিয়েছেন তা দিনদিন আরও সুদৃঢ় হবে। এইটুকুই আল্লাহর কাছে চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরও স্মার্ট হতে হবে। শুধুমাত্র পোশাকে স্মার্ট হলেই হবে না। আমাদের মন, মেধা, বুদ্ধি, ভালোবাসা, দেশপ্রেম, লেখাপড়ায় সততা ও স্মার্টনেস থাকতে হবে।’

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএমসেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেকও কাটেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শেখ হাসিনা সুদক্ষ পরিচালনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন : মতিয়া চৌধুরী

আপডেট টাইম : ১২:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩