ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

‘পাকিস্তানের দুরবস্থা নিয়ে মশকরা করছে ভারতের মিডিয়া’, ক্ষুব্ধ ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ১৮১ বার

পাকিস্তানের দুরবস্থা নিয়ে মশকরা করছে ভারতের সংবাদমাধ্যমগুলি- এমনই দাবি করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, পাকিস্তানের গায়ে মৃত রাষ্ট্রের তকমা লাগিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়া।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তোষাখানা কাণ্ডে গ্রেপ্তারি এড়িয়েছেন ইমরান খান। এ পরিস্থিতিতেই দলীয় সমর্থকদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে ভারতের সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন ইমরান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান বলেন, ‘হিন্দুস্তানের টিভি চ্যানেলগুলিতে দেখুন, কীভাবে পাকিস্তানকে নিয়ে মজা করছে। মহানন্দে ওরা ঘোষণা করে দিচ্ছে যে পাকিস্তানের অর্থনীতি একেবারে শেষ হয়ে গিয়েছে। এমনকি ভারতীয় নেতারা দাবি করছেন যে পাকিস্তান আর নিজে দেশ চালাতে পারবে না, ভারতের সঙ্গে মিশে যাবে।’

ইমরানের দাবি, ‘পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় থেকেই ভারতীয় নেতারা চেয়েছেন পাক ভূখণ্ড যেন ভারতের সঙ্গে মিশে যায়। কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবেই পাকিস্তানের জন্ম হয়েছিল। চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যেও সেনার জন্য বরাদ্দ কমায়নি পাকিস্তান। আমরা নিজেরা না খেয়ে সেনাকে শক্তিশালী করতে চেয়েছি কারণ তারাই বিদেশি শক্তির হাত থেকে পাকিস্তানকে রক্ষা করেছে।’

তবে পাকিস্তানের প্রশংসা করতে গিয়েও শাহবাজ শরিফ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে আইনের শাসন থাকবে, এ উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছিল পাকিস্তান রাষ্ট্র। সবকিছুই পেয়েছে আমাদের দেশ, শুধু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।’

প্রসঙ্গত, পাকিস্তানের সকল টিভি চ্যানেলে ইমরানের বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে। কারণ গ্রেপ্তারি এড়ানোর পরে দেশের প্রশাসনের সমালোচনা করে বার্তা দিয়েছিলেন তিনি। সূত্র: টাইমস নাউ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘পাকিস্তানের দুরবস্থা নিয়ে মশকরা করছে ভারতের মিডিয়া’, ক্ষুব্ধ ইমরান খান

আপডেট টাইম : ১২:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩