ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বরগুনায় দুই জেলের অর্থদণ্ড, নিলামে তিনটি নৌকা বিক্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • ১৬১ বার

বরগুনায় অবৈধ জাল নিধন ও অবাধে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিনটি ট্রলার ১৩ হাজার টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়া জব্দ দুইটি বেহেন্তি জাল, ৭টি ট্রাম পুড়িয়ে ফেলা হয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে আমতলী লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, পায়রা নদীতে অবৈধ জাল নিধন ও অবাধে মাছ ধরা বন্ধে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার রোববার সকালে আমতলীর পায়রা নদীতে অভিযান চালায়। এ অভিযানে দুইটি বেহেন্তি জাল, ট্রাম, তিনটি মাছ ধরা ট্রলারসহ মঞ্জু সিকদার ও মিলন সিকদার নামে দুই জেলেকে আটক করা হয়। পরে আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় পাঁচ হাজার টাকা করে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। তিনটি ট্রলার তেরো হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, পাঁচ হাজার টাকা করে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনটি ট্রলার নিলামে বিক্রি করা হয়। অভিযানে জব্দ জাল ও ট্রাম পুড়িয়ে ফেলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বরগুনায় দুই জেলের অর্থদণ্ড, নিলামে তিনটি নৌকা বিক্রি

আপডেট টাইম : ১২:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩