ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

বাইডেন ক্যানসারমুক্ত: হোয়াইট হাউজের বিবৃতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ১৬০ বার

ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি অস্ত্রোপচারের পর তিনি ক্যানসারমুক্ত বলে শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউসের পক্ষ জানানো হয়।

শনিবার (৪ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাইডেনের চিকিৎসক জানান, অস্ত্রোপচার করে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো বাদ দেওয়া হয়েছে এবং তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, তবে তার নিয়মিত স্বাস্থ্যে পরীক্ষার অংশ হিসেবে প্রেসিডেন্ট নিয়মিত চর্মরোগসংক্রান্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

হোয়াইট হাউজ থেকে বলা হয়, ফেব্রুয়ারি মাসে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা গেছে তার স্বাস্থ্য স্বাভাবিক ও তিনি কাজে যোগদানের জন্য উপযুক্ত।

গণমাধ্যমে দেওয়া হোয়াইট হাউসের ফিজিশিয়ান কেভিন ও‘ কনারের লেখা একটি বিবৃতিতে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের অস্ত্রোপচার করা হয়। এ সময় ক্যান্সার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়। তার বুকের চামড়ার একটি অংশ বাদ দেওয়া হয়েছে, কারণ এ অংশে বাসা বেঁধেছিল বাসাল সেল কার্সিনোমা, যা একধরনের ত্বকের ক্যানসার।

আমেরিকার ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছরের এই ডেমোক্র্যাটিক নেতার স্বাস্থ্য নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। এর মধ্যেই এবার জানা গেল, ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

বাইডেন ক্যানসারমুক্ত: হোয়াইট হাউজের বিবৃতি

আপডেট টাইম : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩