ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জি-২০ সম্মেলনে আমন্ত্রণ বাংলাদেশের জন্য বড় সম্মান : পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ১৭৭ বার

জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিরা আজ সন্ধ্যায় বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছেছেন। নৈশভোজের মাধ্যমে সম্মেলনটি শুরু হতে যাচ্ছে।

ভারতের সভাপতিত্বে আগামীকাল দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল আলোচনার অংশটি অনুষ্ঠিত হবে । গত বছরের ডিসেম্বরে ভারত জি-২০ এর সভাপতিত্বের দায়িত্ব পায়।

সূত্র অনুযায়ী, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা, মরিসাসের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন গানু ও আইএলও শের্পা রিচার্ড মার্ক সামান্স, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং অন্যান্যদের সাথে গতকাল নয়াদিল্লীতে পৌঁছেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবোক, চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং, যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি জেমস ক্লেভার্লি, ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রিতিনিধি/ভাইস-প্রেসিডেন্ট জোসেপ ভোরেল আজ সন্ধ্যয় দিল্লীতে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

জি২০ এর অন্যান্য দেশগুলোর ও বাংলাদেশসহ বিশেষভাবে আমন্ত্রিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা  আজ নয়াদিল্লী পৌঁছবেন।

বালাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই বৈঠকে যোগ দেবেন। ভারত এই বছর ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বিশেষ দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ বিকেলে নয়াদিল্লী পৌঁছবেন। দিল্লী পৌঁছে তিনি বিকেল ৫টায়  বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘প্রোমোটিং কালচার অব পিস ফর শেয়ার্ড প্রোসপারিটি: এ ভিশন ফর সাউথ এশিয়া’ বিষয়ের ওপর বক্তৃতা দেবেন।
পরে, তিনি সন্ধ্যায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানদের জন্য আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন- খাদ্য ও জ্বালানীর ব্যয় বৃদ্ধি ও ক্রমবর্ধমান ঋণের মতো ইস্যুগুলো আলোচনার কেন্দ্রবিন্দু হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকী ও পশ্চিমের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

১৯টি দেশ নিয়ে এই জোট গঠিত। দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, রিপাবলিক অব কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

বৈশ্বিক জিডিপি’র প্রায় ৮৫ শতাংশ, বৈশ্বিক বাণিজ্যের ৭৫ শতাংশের বেশি ও বিশ্ব জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করছে জি-২০ সদস্যরাষ্ট্রগুলো। ১৯৯৯ সালে জি-২০ গঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জি-২০ সম্মেলনে আমন্ত্রণ বাংলাদেশের জন্য বড় সম্মান : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০১:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩