ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ফের দল বদল মাহাথির মোহাম্মদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৭ বার

আধুনিক মালয়েশিয়ার জনক ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের দল বদল করলেন। ৯৭ বছর বয়সি এই নেতা এবার তুলনামূলক কম পরিচিত পার্টি ‘বুমিপুতেরা পারকাসা মালয়েশিয়া’ তথা পুত্রা নামের দলে যোগ দিয়েছেন। খবর মালয় মেইলের।

সম্প্রতি মাহাথিরের প্রতিষ্ঠিত পার্টি পেজুয়াং তানাহ এয়ারের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরমিন বানিয়ান পাহামিন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, মাহাথির মোহাম্মদসহ আরও ১৩ জন পেজুয়াং সদস্য পুত্রায় যোগ দিয়েছেন। তবে নতুন দলে মাহাথির কোনো পদে থাকবেন কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।

মাহাথির গত সপ্তাহে জানিয়েছিলেন, পুত্রা দলের প্রধানের কাছ থেকে সংগঠনের উপদেষ্টা হিসাবে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি ২০২০ সালে তার প্রতিষ্ঠিত দল পেজুয়াং ত্যাগের ঘোষণা দেন। এর আগে দেশটিতে নভেম্বরে অনুষ্ঠিত ১৫তম সাধারণ নির্বাচনের আগে পেজুয়াংয়ের নেতৃত্বে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) জোট গড়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফের দল বদল মাহাথির মোহাম্মদ

আপডেট টাইম : ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩