ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জাতিসংঘে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮০ বার

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের নিন্দা এবং যুদ্ধ বন্ধ করে অবিলম্বে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ, যাতে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশসহ ৩২ দেশ।

দুই প্রতিবেশী দেশে যুদ্ধের এক বছর পূর্তির আগের দিন বৃহস্পতিবার সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে ১৪১ ভোটে ওই প্রস্তাব পাস হয়।

এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ ৭টি দেশ। এ তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- বেলারুশ, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।

বাংলাদেশের পাশাপাশি ভোটদানে বিরত থেকে নিরপেক্ষ অবস্থান নেওয়া দেশের সংখ্যা ৩২টি। এগুলো হলো- চীন, ভারত, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম। এছাড়া সাবেক সোভিয়েত রাশিয়াভূক্ত কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও এ প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছে।

প্রস্তাবে খাদ্য নিরাপত্তা, জ্বালানি, অর্থ, পরিবেশ এবং পারমাণবিক নিরাপত্তার ওপর যুদ্ধের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় ‘সংহতির চেতনায়’ সহযোগিতা করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

রাশিয়াকে ‘শত্রুতা’ বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাবে বলা হয়, ‘অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া তার সব সামরিক বাহিনী প্রত্যাহার করবে।’

সাধারণ পরিষদের এ ধরনের কোনো প্রস্তাব মানতে কোনো দেশ আইনত বাধ্য নয়। তবে এর রাজনৈতিক গুরুত্ব আছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ মোট ৪টি প্রস্তাব এনেছে। এগুলোর মধ্যে ১টিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বাকিগুলোর ক্ষেত্রে ভোটদানে বিরত থেকেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ

আপডেট টাইম : ১২:১৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩