ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আইনমন্ত্রী দেশটাকে ডুবিয়ে ফেলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৭ বার

আইনমন্ত্রীকে উদ্দেশ্যে কড়া সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, তিনি (আইনমন্ত্রী) দেশটাকে ডুবিয়ে ফেলেছেন। আমার যদি এতোটুকুও ক্ষমতা থাকতো, তাহলে আমি এখনই আনিসুল হককে মন্ত্রীসভা থেকে বের করে দিতাম।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া রাজনীতি করলে অসুবিধা নাই। যদি রাজনীতি করলে অসুবিধা না হয়, তাহলে তাঁকে ঘরে আটকে রেখেছেন কেনো। এখন খালেদা জিয়া আমাদের মতো মুক্ত মানুষ নন। বাড়ি থেকে এখন তাঁর রাজনীতি করার কোনো সুযোগ নাই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বোয়ালী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ যেভাবে যাচ্ছে, তাতে আগামী ৫-১০ বছরে বিএনপি আওয়ামী লীগের মসজিদে যাবে না। আওয়ামী লীগও বিএনপির কবরস্থানে কাউকে কবর দেবে না। আমি ওই রকম দেশ চাই না।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হালিম সরকার লাল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আইনমন্ত্রী দেশটাকে ডুবিয়ে ফেলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১২:১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩