ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৬ ইটভাটাকে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬৮ বার

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার মণিপুর, তালগাছি ও গাড়াদহ এলাকার ৫টি ইটভাটায় এবং উল্লাপাড়ার চালা এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শাহজাদপুরের এমআরএম-১ ও এমআরএম-২ ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১০ লাখ, এমএমএসবি ইটভাটার মালিক সৌরভ হাসানকে ৫ লাখ, এমএমএইচ ইটভাটার মালিক রফিকুল ইসলামকে ৫ লাখ, কথা ব্রিকসের মালিক মোহাম্মদ জাকির হোসেনকে ৫ লাখ এবং উল্লাপাড়ার এফএন্ডএফ ইটভাটার মালিক ফরজ আলীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে র‌্যাব-১২, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর ঢাকা পোস্টকে জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

তিনি আরও বলেন, এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। জেলায় আরও অবৈধ ইটভাটা আছে। সেগুলো বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৬ ইটভাটাকে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০১:৩৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩