ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

১৬ তলা থেকে পড়ে পুতিনের সহযোগীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৭ বার
সেন্ট পিটার্সবার্গের একটি বিল্ডিংয়ের ১৬ তলার জানালা থেকে পড়ে মৃত্যু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের প্রতিরক্ষা বিভাগের নারী কর্মকর্তা মারিনা ইয়াঙ্কিনার। ১৬ তলার জানালা থেকে নিচে পড়ে যান তিনি। তার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার লড়াইয়ের জন্য দেশের হয়ে দ্রুতগতিতে তহবিলের ব্যবস্থা করা ছিল মারিনার দায়িত্ব। সেই মারিনার দেহ সেন্ট পিটার্সবার্গের জামশিনা স্ট্রিটে পড়ে থাকতে দেখেন পথচারীরা। জানা গেছে, ১৬০ ফুট উঁচু থেকে পড়েই তিনি প্রাণ হারান। কিন্তু কীভাবে জাোলা থেকে পড়ে গেলেন তিনি, তা এখনও স্পষ্ট হয়নি।

প্রতিরক্ষা বিভাগে যোগ দেওয়ার আগে ফেডারেল ট্যাক্স সার্ভিসের কর্মী ছিলেন মারিনা। এছাড়াও প্রপার্টি রিলেশনস কমিটির ডেপুটি চেয়ারম্যানও ছিলেন তিনি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সেনাকে শক্তিশালী করতে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে সফল হয়েছিলেন তিনি। তাই তাঁর মৃত্যু পুতিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই মারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়ান তদন্তকারী কমিটি এবং ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুর নেপথ্য কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্তও।

জানা গেছে, নিজের প্রাক্তন স্বামীকে ডেকে পাঠিয়েছিলেন মারিনা। তিনি কী করতে চলেছেন এবং তিনি কী কী রেখে যাচ্ছেন, এই সমস্ত তথ্যও তাঁর প্রাক্তন স্বামীকে নাকি জানিয়েছিলেন। এমনকি পুলিশকেও খবর দিতে বলেছিলেন মারিনা। তার কয়েক মিনিট পরই ১৬ তলা থেকে পড়ে প্রাণ হারান মারিনা। আর এই কারণেই সন্দেহ দানা বেঁধেছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, আত্মহত্যা করে করেছেন মারিনা।

প্রসঙ্গত, এর আগেও পুতিনের একাধিক কর্মকর্তার সন্দেহজনক অবস্থায় মৃত্যুর খবর সামনে এসেছিল। এবার মারিনার মৃত্যুতে সেই রহস্য যেন ঘনীভূত হচ্ছে আরো!

সূত্র : সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ তলা থেকে পড়ে পুতিনের সহযোগীর মৃত্যু

আপডেট টাইম : ১১:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩