ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

কোনো কিছু পাওয়ার জন্য কখনও রাজনীতি করিনি : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্কুলজীবন থেকে আমার রাজনীতিতে পথ চলা শুরু। কোনো কিছু পাওয়া কিংবা হওয়ার লক্ষ্য নিয়ে আমি কখনও রাজনীতি করিনি।

আমি হাওর অঞ্চলের দুর্গম এলাকায় জন্ম নেওয়া ও হাওরের কাদা-জলে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ।

বুধবারে (৮ ফেব্রুয়ারি) বঙ্গভবন দরবার হলে আয়োজিত রাষ্ট্রপতির আত্মজীবনীমূলক ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ ও বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণসমূহের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ শীর্ষক দুটি বইয়ের প্রকাশ উৎসবে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, স্কুলজীবন থেকে আমার রাজনীতিতে পথ চলা শুরু। তখনও বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু সেই মহামানবের দরাজ কণ্ঠের উদাত্ত আহ্বান সবসময় আমাকে স্বাধীকার আন্দোলনের চেতনায় উদ্ভাসিত করত।

তিনি বলেন, ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার। তখন থেকেই সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শই আমার পথচলার পাথেয় হয়েছে। ৫২’র ভাষা আন্দোলন, ৫৮’র সামরিক শাসন জারি, ৬৬’র ছয় দফা, ছাত্রলীগের ১১ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন ও ৭১’র মুক্তিযুদ্ধসহ সবকিছুতেই আমার প্রেরণা ও আদর্শ একজনই। তিনি হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

একুশে বইমেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির আত্মজীবনীমূলক বই ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এর মোড়ক উম্মোচন করেন।

‘স্বপ্নজয়ের ইচ্ছা’ শীর্ষক গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড মূলত ২০১৩-২০১৮ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের সংকলন। বঙ্গভবনের প্রেস উইং বইটি সংকলন ও সম্পাদনা করেছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদে সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, শিল্প, সাহিত্য ও মিডিয়াসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

কোনো কিছু পাওয়ার জন্য কখনও রাজনীতি করিনি : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০১:৫২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩