ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

৩০০ বছরের ঐতিহাসিক ‘উত্তরা গণভবনে’ যা দেখবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি, যা বর্তমানের উত্তরা গণভবন প্রাচীন স্থাপত্যকলার এক দৃষ্টিনন্দন নিদর্শন। ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। প্রায় তিনশ বছরের ইতিহাস-ঐতিহ্যের সৌন্দর্যমন্ডিত এই ভবনের আঙ্গিনা নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

নতুন করে রোপণ করা প্রায় ২৫ হাজার নানা প্রজাতির বাহারী জাতের ফুলে অপরূপ সাজে সেজেছে উত্তরা গণভবনের আঙ্গিনা। নান্দনিক হয়ে উঠেছে গণভবনের পরিবেশ, জানান দিচ্ছে বসন্তের আগমনকে। এই ফুলের রাজ্যে এখন প্রতিদিনই দর্শনার্থীদের ভির বাড়ছে।

নাটোর শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে এই রাজবাড়িতে উত্তরা গণভবনের অবস্থান। দিঘাপতিয়া রাজা দয়ারাম রায়ের চতুর্থ বংশধর রাজা প্রমোদ নাথ রায় খুব শৌখিন মানুষ ছিলেন। তার সময়ে বিদেশ থেকে কিছু বিরল প্রজাতির ফুল, ফল আর ঔষধি গুণাগুণের গাছ এনে রোপণ করা হয়।

১২০ বিঘা জমির ওপর নির্মিত রাজবাড়ির আঙ্গিনায় দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির ফুল গাছ রয়েছে এই প্রাসাদে। এসব গাছের অনেকগুলোই বিরল প্রজাতির। ২০১২ সালে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য টিকিটের মাধ্যমে উন্মুক্ত করা হয়।

সম্প্রতি দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নতুন করে আরো ২১ প্রজাতির ২৫ হাজার ফুলের চারা রোপণ করা হয়। রাজবাড়ির আঙ্গিনায় শীতের শুরুতেই এসব ফুল ফোটায় অপুর্ব সাজে সজ্জিত হয়েছে। নানা প্রজাতির এসব ফুলে নান্দনিক করে তুলেছে উত্তরা গণভবনের পরিবেশ । এই ফুলের রাজ্যে আসা দর্শনার্থীদের বিমোহিত করছে। অসাধারণ স্থাপত্যশৈলী ও  বাহারি ফুলের সাজে সজ্জিত গণভবনের আঙ্গিনা দেশী-বিদেশের পর্যটকের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।

উত্তরা গণভবন দেশের মানুষের একটি গর্বের জায়গা এবং ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র এই বাসভবনে প্রতিদিন কয়েকশ পর্যটক আসেন । তাদের বিনোদনের জন্য ২১ প্রজাতির নতুন করে ২৫ হাজার ফুলের চারা রোপণ করায় উত্তরা গণভবনের নান্দনিক সৌন্দর্য্যে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

৩০০ বছরের ঐতিহাসিক ‘উত্তরা গণভবনে’ যা দেখবেন

আপডেট টাইম : ১১:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩