ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মোদি ঢেউয়ে ফের পাতে উঠতে পারে বাংলাদেশি ইলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০১৫
  • ৫৭৭ বার

বাংলাদেশের ইলিশ পাতে ফের একবার বাঙালির রসনাতৃপ্তি হতে পারে পশ্চিমবঙ্গে। আপাতত ইঙ্গিত তেমনই। বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরসঙ্গী হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরই খুশির বার্তা বয়ে আনতে পারে এপারের বাঙালিদের জন্য। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অনুরোধে সৌজন্যমূলক পদক্ষেপ হিসাবে এদেশে ইলিশ রপ্তানি করতে উদ্যোগী হতে পারে বাংলাদেশ সরকার।

প্রসঙ্গত, আগে ফি বছর ৬ হাজার টন ইলিশ ভারতে ঢুকতো। তবে বাংলাদেশের মানুষ যাতে পেটভরে ইলিশ খেতে পারেন সেজন্য ২০১২ সাল থেকেই অন্য দেশে ইলিশ রপ্তানি রদ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ব্যানের ওপর থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইলিশ রপ্তানিকৃত মৎস্যজীবী অ্যাসোসিয়েশন মৎস্যজীবীদের মধ্যে মতানৈক্যও তৈরি হয়। একদল চেয়েছিল ইলিশ এদেশে পাঠাতে অন্যদল রাজি হয়নি। সরকারও অবস্থান বদলায়নি। এমনকি গত ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা সফরে গিয়ে ইলিশ এদেশে ফেরানোর অনুরোধ করেও বিফল হন। তবে এবার পরিস্থিতি বদলেছে। মোদি ঝড়ে বহুদিন ধরে সীমান্তের এপারে না আসা ইলিশ উঠে আসতে পারে বাঙালির পাতে।

সূত্র: সাহারা ওয়ান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মোদি ঢেউয়ে ফের পাতে উঠতে পারে বাংলাদেশি ইলিশ

আপডেট টাইম : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০১৫