ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ছয় আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসব আসনে চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে এসব আসনে কারা নির্বাচিত হয়েছেন দেখে নিন-

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল)

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জাতীয় পার্টির (জাপা) হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙল প্রতীকে ২৫ হাজার ৪৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৯১ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন। তিনি মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

বগুড়া-৬ (সদর)

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। এ আসনে একতারা প্রতীকে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার কলার ছড়ি প্রতীকে ৪৬ হাজার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুল হামিদ খান ভাসানী লাঙ্গল প্রতীকে ৩ হাজার ২৩৮ ভোট পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট)

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান নৌকা প্রতীকে ৯৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার আপেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওদুদ নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিষ্কৃত যুবলীগ নেতা সামিউল হক লিটন আপেল প্রতীকে ৫৫ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ছয় আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা

আপডেট টাইম : ১১:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩