ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

পঞ্চম শ্রেণীর বৃত্তি নিয়ে সংকটে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
  • ৪৯১ বার

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা উঠিয়ে দিলে কোন পদ্ধতিতে বৃত্তি দেয়া হবে তা নিয়ে সংকটে পড়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগে পঞ্চম শ্রেণীতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী চালুর পর থেকে এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হচ্ছে।
১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর ৩১ মে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপরেই বৃত্তি দেয়া নিয়ে ধন্দে পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, পরীক্ষা উঠে গেলে বৃত্তির কী হবে অনেকেই জানতে চায়। আমি বলি, পরীক্ষাই নেই, সেখানে বৃত্তির কী আছে?
এদিকে পরীক্ষা বাতিলে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও চলতি বছর থেকেই এর বাস্তবায়ন চেয়েছেন অভিভাবকেরা। বুধবার এ দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা।
এ বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষা তুলে দেয়া হবে কি না এমন প্রশ্নে ফিজার বলেন, এখনও সেই সিদ্ধান্তে আসতে পারেনি মন্ত্রণালয়। যদিও এই পরীক্ষা তুলে দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে সমাপনী পরীক্ষার এখনও অনেক দেরি আছে। আমরা চেষ্টা করছি। তা বন্ধ করতে।
উল্লেখ্য, গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার ওপর ভিত্তি করে ট্যালেন্টপুল ও সাধারণ মিলে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক

পঞ্চম শ্রেণীর বৃত্তি নিয়ে সংকটে সরকার

আপডেট টাইম : ১২:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬