ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসলামবিদ্বেষ ঠেকাতে কানাডায় বিশেষ প্রতিনিধি নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কানাডায় ইসলামভীতি বা ইসলামবিদ্বেষের (ইসলামোফোবিয়া) বিরুদ্ধে লড়াই করতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রথম বিশেষ প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে মুসলমানদের ওপর বেশ কয়েকটি হামলার পরে এ পদ তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামভীতি প্রতিরোধবিষয়ক উপদেষ্টা পদে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট আমিরা এলঘাওয়াবিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামভীতি, পদ্ধতিগত বর্ণবাদ, বর্ণবৈষম্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের প্রচেষ্টাকে সমর্থন ও শক্তিশালী করার জন্য একজন চ্যাম্পিয়ন, উপদেষ্টা, বিশেষজ্ঞ ও প্রতিনিধি হিসেবে কাজ করবেন তিনি।

মানবাধিকার কর্মী এলঘাওয়াবি কানাডার রেস রিলেশনস ফাউন্ডেশনের যোগাযোগ বিভাগের প্রধান এবং টরন্টো স্টার পত্রিকার একজন কলামিস্ট। এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসিতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি।

এলঘাওয়াবিকে নিয়োগ দেওয়ার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইসলামোফোবিয়া এবং সব ধরনের ঘৃণা-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে এটি আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈচিত্রতা সত্যিই কানাডার অন্যতম বড় শক্তি, কিন্তু অনেক মুসলমান ইসলামফোবিয়ার শিকার।

গত কয়েক বছর ধরে কানাডার মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালানো হয়েছে।

২০২১ সালের জুনে অন্টারিওতে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাক দিয়ে পিষে হত্যা করেন এক ব্যক্তি। এর চার বছর আগে, কুইবেক সিটির একটি মসজিদে চালানো হামলায় ছয়জন মুসল্লি নিহত এবং পাঁচজন আহত হন।

বৃহস্পতিবার একাধিক টুইট বার্তায় এলঘাওয়াবি সাম্প্রতিক হামলায় নিহতদের নামের তালিকা প্রকাশ করেন এবং বলেন, ‘আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়’।

মুসলমানদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের জুনে ফেডারেল সরকার আয়োজিত ইসলামবিদ্বেষ বিষয়ক জাতীয় শীর্ষ সম্মেলনে নতুন এই পদটি তৈরির সুপারিশ করা হয়েছিল।

সূত্র : এএফপি, এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামবিদ্বেষ ঠেকাতে কানাডায় বিশেষ প্রতিনিধি নিয়োগ

আপডেট টাইম : ১১:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩