ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কারামুক্ত হলেন মুফতি কাজী ইব্রাহিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ১৬৬ বার

মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। কাজী ইব্রাহিমের আইনজীবী শওকত উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) তার আইনজীবী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় পিডাব্লিউ প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ও মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী আবেদন মঞ্জুর করেন। এ দুই মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে আটক থাকায় এ মামলায় পিডাব্লিউ ছিল।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকারের আদালতে দোষ স্বীকার করেন তিনি। এর ফলে গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত কাজী ইব্রাহিমের কারাভোগকেই সাজা হিসেবে প্রদান করেন আদালত।

উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর কাজী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সে হিসেবে গ্রেপ্তারের পর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাবাস হয়, যা সাজা হিসেবে প্রদান করেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কারামুক্ত হলেন মুফতি কাজী ইব্রাহিম

আপডেট টাইম : ১২:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩