ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আট মাস কারাবাসের পর মুক্তি পেলেন হাজী সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় আট মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেলেন অবৈধ সম্পদ অর্জনের মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। মঙ্গলবার বেলা ১টার দিকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) ডেপুটি জেলার মো. সেলিম সংবাদমধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬১১ নম্বর কেবিনে গিয়ে নিয়মকানুন মেনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকে বেলা ১২টার কিছু পরে ওনার জামিনের কাগজ হাতে পেয়েছি। সেই কাগজ নিয়ে হাসপাতালে গিয়ে নিয়ম অনুযায়ী তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান জানান, দুপুর ২টার দিকে হাসপাতাল ছেড়েছেন হাজী সেলিম।

হাজী সেলিমের শারীরিক অবস্থা প্রসঙ্গে রেজাউর রহমান বলেন, উনি এখন পুরোপুরি সুস্থ আছেন। সুস্থ বলেই তিনি হাসপাতাল ছেড়েছেন। তারপরও তিনি যেহেতু কার্ডিওলজির রোগী, চিকিৎসকরা তাকে বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়ে দিয়েছেন। যেকোনো ধরনের সমস্যায় তাৎক্ষণিক হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

গত ২২ মে দুর্নীতির মামলায় হাজী মো. সেলিমের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম। সেদিন বিকাল তিনটার দিকে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেন। একই সঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আট মাস কারাবাসের পর মুক্তি পেলেন হাজী সেলিম

আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩