ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

যুদ্ধ নয়, আসুন এক টেবিলে আলোচনায় বসি: মোদিকে শরিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিতর্কিত কাশ্মিরসহ অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধানে চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরাতের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এক সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ বলেন, ‘ভারতীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বার্তা, আসুন আমরা টেবিলে বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের জন্য আন্তরিকভাবে আলোচনা করি। ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে শরিফ বলেন, ‘এই অবস্থা অবশ্যই বন্ধ করতে হবে, যাতে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে পড়ে যে ভারত আলোচনা করতে প্রস্তুত’।

তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী। আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং উন্নতি করা। একে অপরের সঙ্গে ঝগড়া করে এবং সময় ও সম্পদ নষ্ট না করা। ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটি যুদ্ধ হয়েছে, যা কেবল জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে। দুবাইয়ের আল আরাবিয়া টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘শিক্ষা পেয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা দারিদ্র্য দূর করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলাবারুদ নিয়ে সম্পদ যাতে না নষ্ট হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

যুদ্ধ নয়, আসুন এক টেবিলে আলোচনায় বসি: মোদিকে শরিফ

আপডেট টাইম : ১১:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩