ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পিকে হালদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ২০৩ বার

আগামী ৪ ফেব্রুয়ারি আবারও আদালতে তোলা হবে বাংলাদেশের অর্থ পাচারকারী প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার সহযোগীদের। পরবর্তী নির্ধারিত এই তারিখ পর্যন্ত তারা জেল হেফাজতে থাকবেন। কলকাতার নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কক্ষ-৩ এর বিচারক শুভেন্দু সাহা এ আদেশ দেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভারতীয় আর্থিক তদন্তকারী বাহিনীর (ইডি) হাতে গ্রেপ্তার আসামীদের আদালতে তোলা হয়। সবশেষ এই পিকে হালদার ও তার সহযোগীদের ২০২২ সালের ৮ ডিসেম্বর আদালতে তোলা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার পিকে হালদার ও তার সহযোগী প্রাণেশ কুমার হালদারের পক্ষে নতুন করে জামিনের আবেদন করেন আইনজীবী বিশ্বজিত মান্না। জামিন প্রশ্নে আদালত আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

অবৈধ অর্থ ও দুর্নীতি দমন আইনে মামলার ব্যাপারে আসামীদের আইনজীবী বিশ্বজিৎ মান্না বলেন, যে মামলা হয়েছে তাতে বিচারককে হয় জামিন দিতে হবে নয়তো সর্বোচ্চ ৭ বছরের জেল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পিকে হালদার

আপডেট টাইম : ১২:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩