ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শেখ হাসিনার নেতৃত্বে গড়া মানবিক বাংলাদেশকে রক্ষা করতে হবে নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ‍্যে ছিল। বঙ্গবন্ধু সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবতার আদর্শ বজায় রাখতে নিজের জীবন উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেন নাই। বঙ্গবন্ধুকে হত‍্যার পর বাংলাদেশ সাম্প্রদায়িকতার মধ‍্যে চলে গিয়েছিল।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ (বিশিসপ) আয়োজিত “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দ আরও প্রাসঙ্গিক” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর হত্যার পরে মানবতাবিরোধী কলুষিত সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। বঙ্গবন্ধুর সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাঁর মধ‍্যেও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ছিল। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ছিল বলেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর মধ‍্যে মানবিকতা আছে বলেই সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালন করছে।

তিনি বলেন, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ও দর্শন সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধে আমরা ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছি। কোন রক্ত কোন ধর্মের মানুষের সেটা চিন্তা করি নাই। সকলেই দেশের জন‍্য রক্ত দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া মানবিক বাংলাদেশকে রক্ষা করতে হবে। শপথ নিতে হবে। যে মানবিকতা স্বামী বিবেকানন্দের মধ‍্যে রয়েছে সে মানবিকতার পথে চলি তাহলে আমাদের মুক্তি সম্ভব।

বিশিসপ বাংলাদেশ এর সভাপতি অখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিসপ বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক এবং রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণত্মানন্দজী মহারাজ, বিশিসপ বাংলাদেশ এর কেন্দ্রিয় গভর্নিং বডির সভাপতি জয়ন্ত কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও, সারদা সংঘ ঢাকার সাধারণ সম্পাদক, শ্রীমতি মীরা সাহা, (বিশিসপ) বাংলাদেশ এর সাধারণ সম্পাদক করুণা কিশার চক্রবর্তী।

অনুষ্ঠানে বিবেকানন্দ বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক প্রকাশনা ‘জ্ঞানদীপ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

পরে, ‘বিবেকানন্দ সঙ্গীতাঞ্জলি’ পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শেখ হাসিনার নেতৃত্বে গড়া মানবিক বাংলাদেশকে রক্ষা করতে হবে নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩