ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ২১৩ বার

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তিনি আসছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি রাতে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। পরদিন ১৫ জানুয়ারি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

চলতি বছর প্রথম উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এ সফরে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আলোচনার পাশাপাশি ঢাকায় দেশটির কূটনীতিকদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

বাংলাদেশের পক্ষ থেকে ডোনাল্ড লুর সফরের সময় র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পুনর্বহালের মতো বিষয়গুলো তোলা হবে।

গত রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সমন্বয় সভায় ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং সরকারের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন সুরে কথা বলার প্রসঙ্গটি গুরুত্ব পায়। সরকারের তিন জ্যেষ্ঠ মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার প্রসঙ্গটিও আসে। বিশেষ করে সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানস্থলে একদল লোক হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরাকে কেন্দ্র করে ওয়াশিংটনের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩