ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

মরক্কো ও আরব আমিরাত থেকে ৬০ হাজার টন সার কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই দেশ থেকে ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মরক্কো ও আরব আমিরাত থেকে এই সার কিনতে ৩০৭ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা খরচ হবে।

এর মধ্যে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি এবং ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।

এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

মরক্কো ও আরব আমিরাত থেকে ৬০ হাজার টন সার কিনবে সরকার

আপডেট টাইম : ০১:৩০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২