ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৪ ফেব্রুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ২০৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভাগীয় পর্যায়ের সমাবেশের ধারাবাহিকতায় রাজশাহীতে জনসভা হবে আগামী ৪ ফেব্রুয়ারি। জনসভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার কথা রয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা।

সভাপতিমণ্ডলীর ওই বৈঠক সূত্রে জানা যায়, রাজশাহীর জনসভা সফল করতে বিভাগের পাঁচ সাংগঠনিক ইউনিটের বর্ধিত সভা হবে ৮ জানুয়ারি। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর ও জেলা, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সূত্রমতে, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে গঠিত নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভায় জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারে প্রেসিডিয়াম সদস্যদের দিকনির্দেশনা দেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এর আগে, প্রধানমন্ত্রী সম্প্রতি যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয় জনসভায় যোগ দেন। নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর জনসভা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৪ ফেব্রুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা

আপডেট টাইম : ১২:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২