ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সঙ্গে কাদেরই থাকছেন আওয়ামী লীগের নেতৃত্বে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ নেতৃত্বগুণ এবং জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনা। দলে তার বিকল্প নেই। তাই, ক্ষমতাসীন দলটির ২২তম জাতীয় সম্মেলনেও ডেলিগেট ও কাউন্সিলররা আস্থা রেখেছেন শেখ হাসিনার ওপর। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এ নিয়ে তিনটি সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতৃত্ব অপরিবর্তিত থাকল।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে দুই নেতা নির্বাচিত হন।

এর আগে সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশন হয়। সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সোহারাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনও সোহরাওয়ার্দী উদ্যানে হয়। ওই সম্মেলনেও শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শেখ হাসিনার সঙ্গে কাদেরই থাকছেন আওয়ামী লীগের নেতৃত্বে

আপডেট টাইম : ০৫:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২