ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ২৫৬ বার

আগামী নির্বাচনে খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে। যারা খুন করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।’

সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একাত্তরের খুনীদের বিরুদ্ধে, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে। তার জন্য প্রস্তুত হতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এবার আমরা গড়ব স্মার্ট বাংলাদেশ।’

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়।

বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। এদিন দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ঢল নামে নেতা-কর্মীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:২৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২