ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রোনালদোর পর্তুগালকে বিদায় করে ইতিহাস গড়ল আফ্রিকার মুসলিম দেশ মরক্কো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল মরক্কো। যেখানে তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশকে ১-০ গোলে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে পর্তুগাল। তবুও চতুর্থ মিনিটেই সহজ সুযোগ পেয়ে গেছিল তারা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস ক্রসে জোয়াও ফেলিক্সের হেডের শট সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এর মিনিট দুয়েক পরে কর্নার পায় মরক্কো। হাকিম জিয়েখ কর্নার কিক থেকে বল উড়িয়ে মারেন পর্তুগালের ডি-বক্সের মধ্যে। কিন্তু সেখানে থাকা ইউসেফ এন-নেসেরির শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর ১৮তম মিনিটে হাকিম জিয়েখও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওউনাহির বাড়িয়ে দেওয়া বলে তার শট বক্সের বাইরে দিয়ে চলে যায়।

কিন্তু বল দখলে আর আক্রমণে বেশ এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আক্রমণে ধার বাড়ায় মরক্কোইয়ানরা। যার ফলে ম্যাচের ৪২তম মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পেয়ে যায় আফ্রিকার দেশটি। ইয়াহইয়া আতিয়াতাল্লাহ ক্রস করে ডি-বক্সের মধ্যে বল বাড়িয়ে দিলে বেশ উপরে লাফিয়ে উঠে হেড থেকে গোল করেন ইউসেফ এন-নাসেরি।

যার সুবাদে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটলাস লায়ন্সরা। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। এজন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামান কোচ সান্তোস। কিন্তু ৫৮তম মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পর্তুগিজরা। এ সময় ওটাভিয়ার ক্রসে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন গনসালো রামোস। কিন্তু অল্পের জন্য সেটি ডানপাশ দিয়ে চলে যায়।

ম্যাচের ৬৪ মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। কিন্তু তার ডি-বক্সের সামনে থেকে নেওয়া বুলেট গতির শটটি গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ফলে হতাশায় পুড়তে হয় ম্যানচেষ্টার ইউনাইটেডের এই তারকাকে। শেষ মুহূর্তে প্রাণপন চেষ্টা চালিয়েও আর গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে আফ্রিকার দলটি ইতিহাস গড়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রোনালদোর পর্তুগালকে বিদায় করে ইতিহাস গড়ল আফ্রিকার মুসলিম দেশ মরক্কো

আপডেট টাইম : ১১:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২