ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জনগণ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে: রুমিন ফারহানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ  জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ বলে আর কোনো দল বাংলাদেশে নাই। সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে।

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যেই সংসদ বিনাভোটের, যে সংসদ ভোট চোরের সংসদ, সেই সংসদে থাকার কোনো মানে হয় না। সরকারের যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী দলের ওপর নির্যাতন ও বীভৎস লুটপাট; এই সবকিছুর প্রতিবাদে আজকে আমি পদত্যাগ করছি।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন বলেন, গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আজ শনিবার ছুটির দিন। আগামীকাল ইনশাআল্লাহ সাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিয়ে আসব।

তিনি বলেন,  দলের সিদ্ধান্তে আমরা সাতজন সংসদে যোগ দিই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটি আমাকে একমাত্র সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমরা বলেছিলাম, যতটুকু সুযোগ পাব পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। এখন মনে হচ্ছে এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জনগণ আ.লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে: রুমিন ফারহানা

আপডেট টাইম : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২