ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গভীর রাতে আটকের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে ও একই সময়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে‌ শাহরুল কবির খান বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে জানায়, উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।’

তবে এ বিষয়ে এত রাতে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে ১০ ডিসেম্বর ঢাকার কোথায় বিএনপির গণসমাবেশ হবে তা দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গভীর রাতে আটকের অভিযোগ

আপডেট টাইম : ১০:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২