ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বনবেগুনের সাথে জোড়া লাগিয়ে টমেটো চাষে সফলতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রাফটিং পদ্ধতিতে বর্ষাকালীন টমেটো চাষে লাভবান কুমিল্লার চাষিরা। স্বাদে-মানে ভালো হওয়ায় বাজারে চাহিদা প্রচুর। ফলন ভালো এবং উৎপাদন খরচ কম হওয়ায় এই টমেটোর চাষ বাড়াতে আশাবাদী সংশ্লিষ্টরা।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুরের মাঠে মাঠে অসময়ের টমেটো। বনবেগুনের সাথে বারি-৪ বা বারি-৮ জাতের টমেটোর চারা জোড়া লাগিয়ে গ্রাফটিং চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা আনোয়ার হোসেন।

টমেটো চাষী আনোয়ার হোসেন বলেন, “মোট ৯০ হাজার টাকার মতো খরচ হয়েছে। ইতিমধ্যে ১ লাখ ২০ হাজার টাকার টমেটো বিক্রি হয়েছে।”

তার সফলতা দেখে উদ্যোগী অন্যরাও।

এলাকাবাসীরা জানান, “বর্ষাকালে টমেটো চাষ করেছে, লাভবান কি হয় দেখবো। এরপর আমরা চাষ করবো।”

মাত্র আড়াই মাসেই গাছে ফল ধরে। প্রতি গাছে সাত-আট কেজি টমেটো পাওয়া যায়। এ বছর প্রায় চার একর জমিতে চাষ হচ্ছে এই টমেটো।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “চাহিদা পূরণে গ্রীষ্মকালীন টমেটো চাষে উদ্যোগ নেয়া হয়েছে।”

অসময়ের টমেটোর চাষাবাদ বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধি পেতে আগ্রহী আরও অনেক চাষি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বনবেগুনের সাথে জোড়া লাগিয়ে টমেটো চাষে সফলতা

আপডেট টাইম : ০২:০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২