ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পাঁচ বছর পর কক্সবাজারে জনসভা, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ পাঁচ বছর পরে বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার যাবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলীয় প্রধানের আগমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে।

বুধবার সকালে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ৩০ বন্ধুপ্রতিম দেশের অংশগ্রহণে তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌ-শক্তি মহড়া উদ্বোধনের পাশাপাশি বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা সফল করতে এক মাস ধরে চলছে প্রস্তুতি। শহর সেজেছে নতুন রূপে। এই জনসভাকে স্মরণকালের বৃহৎ জনসভায় রূপ দেওয়ার জন্য নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন। জনসভাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। ব্যানার-ফেস্টুন আর তোরণের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এক সপ্তাহ আগে থেকে কক্সবাজারে অবস্থান করছেন। আশা করা হচ্ছে, কক্সবাজারে পাঁচ লাখ লোকের সমাবেশ হবে।

দলের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে পাঁচ বছর আগে পর্যটন শহরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া নগরীতে আবার আসছেন তিনি। প্রধানমন্ত্রী ২০১৭ সালের ৬ মে এসে কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। এর আলোকে নেওয়া হয় ৩ লাখ কোটি টাকার ৪০টি মেগা প্রকল্প।

এবার তিনি ২৯ প্রকল্প উদ্বোধন করবেন। একই সঙ্গে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে চার দিনের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ উদ্বোধন করবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এবারের জনসভাটি কক্সবাজারবাসী কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছে। এখানে অন্তত পাঁচ লাখ লোকের সমাবেশ হবে। শুধু স্টেডিয়াম নয়, পুরো শহর জনসমুদ্রে পরিণত হবে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে প্রথমবারের মতো ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হচ্ছে। এতে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ, চারটি বিএন হেলিকপ্টার অংশ নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পাঁচ বছর পর কক্সবাজারে জনসভা, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২