ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে ফের টপকাল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন। বাংলাদেশের বর্তমান অবস্থানে কয়েক বছর ধরে ছিল ভিয়েতনাম। করোনার প্রকোপ শুরু হলে ২০২০ সালে পোশাক রফতানিতে এ জায়গা করে নেয় দেশটি।

বুধবার (৩০ নভেম্বর) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২২- এ তথ্য উঠে আসে।

ডব্লিউটিওর পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা গেছে, গত বছর বাংলাদেশ থেকে আরএমজি রপ্তানি দৃঢ়ভাবে বেড়েছে এবং বার্ষিক ২৪ ভাগ বৃদ্ধির রেকর্ড করেছে। বাংলাদেশের অংশ ২০২০ সালে ৬.৩০ ভাগ থেকে গত বছর ৬.৪০ ভাগে উন্নীত হয়েছে। এবছর রপ্তানি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছিল এবং ভিয়েতনামের আরএমজি রপ্তানির ৭ ভাগ বৃদ্ধির বিপরীতে বাংলাদেশে ১৭ ভাগ হ্রাস পেয়েছিল।

অপরদিকে প্রথম স্থানে থাকা চীন ২০২০ সালে ৩১.৬০ ভাগ থেকে গত বছরে ৩২.৮০ ভাগে উন্নীত করে।

ডব্লিউটিও-র প্রকাশনা অনুসারে ইউরোপীয় ইউনিয়ন আরএমজির দ্বিতীয় বৃহত্তম বিশ্ব রপ্তানিকারক। সুতরাং, প্রযুক্তিগত ভাবে, বাংলাদেশ তৃতীয় বৃহত্তম বিশ্ব আরএমজি রপ্তানিকারক দেশ এবং ভিয়েতনাম চতুর্থ।

ইইউ-এর সম্মিলিত রপ্তানি পরিসংখ্যান দেশভিত্তিক আলাদা করা হলে, বাংলাদেশ দ্বিতীয় এবং ভিয়েতনাম তৃতীয় শীর্ষ রফতানিকারক হবে। তুরস্ক পঞ্চম এবং ভারত ষষ্ঠ অবস্থানে রয়েছে। তারপরেই রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং এবং পাকিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে ফের টপকাল বাংলাদেশ

আপডেট টাইম : ০১:১৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২