ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি সম্পাদক শিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।

(২৬ নভেম্বর) শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংগঠনটির জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজারো নেতাকর্মী। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী, সাধারণ সম্পাদক হাসিনা রাবী চৌধুরী। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সিমিন হোসেন রিমি ও মহিলাবিয়ষক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর মেয়াদি কমিটি হলেও পাঁচ বছর পর নতুন নেতৃত্ব পেলো মহিলা আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি সম্পাদক শিলা

আপডেট টাইম : ০১:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২