ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

কারখানার ছাদে গড়ে তোলা ছাদবাগানে মিটছে শ্রমিকদের চাহিদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরের নুর গ্রুপের তৈরি পোশাক কারখানার ওপর তৈরি হয়েছে একটি ছাদ বাগান। যেখানে দেশি-বিদেশি ফলজ ও ঔষধি নানা প্রজাতির গাছের সঙ্গে চাষ হয়েছে মসলা ও সবজির। এখানে উৎপাদিত সবজি দিয়ে মিটছে শ্রমিকদের দৈনন্দিন চাহিদা।

প্রায় ৩০ হাজার বর্গফুটের ছাদবাগানে রয়েছে আম, কাঠাল, আনারস, পেয়ারা, ডালিম, বরই, জলপাই, জামরুল, কমলাসহ এক হাজারের বেশি ফলজ ও ঔষধি গাছ । উৎপাদিত ফল ও সবজি বিনামূল্যে বিতরণ করা হয় শ্রমিকদের মাঝে।

গাজীপুরের রাইয়ান নীট কম্পোজিট লিমিটেডের মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়, রফতানিমুখী শিল্প কারখানাকে পরিবেশবান্ধব করাই লক্ষ্য।

উদ্যোক্তারা বলছেন, দেশের কারখানাগুলোর বিশাল বিশাল ছাদ হতে পারে একেকটি কৃষি খামার। কারখানার ছাদে বাগান করার আগ্রহ বাড়াতে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগের কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

দেশের সব পোশাক কারখানার ছাদে বাগান করা গেলে খাদ্য সঙ্কটে ভূমিকা রাখার পাশাপাশি পরিবেশও উন্নত হবে বলে মনে করেন উদ্যোক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

কারখানার ছাদে গড়ে তোলা ছাদবাগানে মিটছে শ্রমিকদের চাহিদা

আপডেট টাইম : ০৭:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২