ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সড়কের ডিভাইডারে লাল শাক,সবজি চাষ, দেখলে মনে হয় যেন লাল-সবুজের সমাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিশাল এলাকাজুড়ে নতুন ও পুরাতন সড়কের ডিভাইডারে চাষ হচ্ছে শীতকালীন আগাম শাক সবজি। মহাড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা, চিওড়া, জগন্নাথ দীঘি, গাংরা, সুজাতপুর, পদুয়াসহ প্রায় ৮ কিলোমিটারে শাক সবজির চাষ করা হয়েছে।

মহাসড়কের পাশে বসবাস করা কৃষকরা ডিভাইডার পরিষ্কার-পরিচ্ছন্ন করে মুলা, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, লাউ, শিম ও ধনিয়া পাতাসহ বিভিন্ন সবজির চাষাবাদ করছে। দূর থেকে দেখলে মনে হয় মহাসড়কের বুকে এ যেন লাল-সবুজের সমাহার। রঙ-বেরঙের এ সব শাক সবজির গাছ মহাসড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

মহাসড়কের সুজাতপুর এলাকার সবজি চাষি শাহজাহান মিয়া বলেন, ‘ডিভাইডারের মাটি উর্বর। তাই সড়কের পাশের ডিভাইডারে এক শতক জায়গায় উপরে মূলা, পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়া ও ধনিয়া পাতার চাষ করেছি। এরই মধ্যে কিছু মূলার শাক বিক্রি করেছি। পরিবারের চাহিদা মিটিয়ে বাকিগুলো বাজারে বিক্রি করে সংসারের কিছু চাহিদা পূরণ করছি।’

আরেক কৃষক রুহুল আমিন বলেন, ‘ডিভাইডারের উপর ঘাস পরিষ্কার করে শীতকালীন সবজির চাষ করেছি। এতে আমি লাভবান হয়েছি। রোদ-বৃষ্টি যাই হোক ফসলের তেমন ক্ষতি হয় না। কৃষি কর্মকর্তাদের পরামর্শ পেলে সবজির ফলন আরও ভালো হবে।’

মহাসড়কের মাঝখানে লাল-সবুজের এ দৃশ্য দেখতে অনেক চালক গাড়ি থামায়। অনেকে আবার এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। স্থানীয় সিএনজি অটোরিকশার চালক রিয়াদ মিয়া বলেন, ‘সড়কে শাক সবজি দেখতে ভালো লাগে। কোনো ওষুধ প্রয়োগ ছাড়াই উৎপাদিত সবজি শরীরের জন্য ভালো। এখান থেকে শাক সবজি কিনে নিয়ে যাই; দামও কম রাখে।’

এ বিষয় চৌদ্দগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুব্রত রায় বলেন, ‘মহাসড়কের ডিভাইডারে সবজি চাষ ভালো খবর। আমি মাঠকর্মীদের বলেছি এই কৃষকের তালিকা তৈরি করতে। আমি তাদের সবজির বীজ দেবো এবং প্রশিক্ষণের ব্যবস্থা করবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সড়কের ডিভাইডারে লাল শাক,সবজি চাষ, দেখলে মনে হয় যেন লাল-সবুজের সমাহার

আপডেট টাইম : ০২:১৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২